নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

কুমিল্লা-৮ আসনে ভোট দিলেন ধানের শীষের হেভিওয়েট প্রার্থী জাকারিয়া তাহের সুমন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পঠিত

গোবিন্দ চক্রবর্ত্তী, কুমিল্লা:

 

কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের হেভিওয়েট প্রার্থী জাকারিয়া তাহের সুমন তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন এবং পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন,
এ সময় তিনি বলেন, “আমি আশাবাদী, জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। ইনশাআল্লাহ, বিজয়ের হাসি আমিই হাসবো।” তিনি আরও জানান, নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

জাকারিয়া তাহের সুমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের আয়োজনের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

ভোটকেন্দ্রে তাঁর সমর্থক ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা পর্যন্ত তিনি ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.