মো: আরমান খান,কেরাণীগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ২ আসনে কেরাণীগঞ্জে ভোটকেন্দ্রগুলোতে নিজিরবিহীন শান্তিপূর্ন ভোট গ্রহন চলছে। ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার তারানগর, কলাতিয়া, হযরতপুর, রুহিতপুর, শাক্তা, কালিন্দী ও বাস্তা ইউনিয়ন সহ সাভার উপজেলার আংশিক আমিনবাজার, তেতুলঝড়া ও ভাকুর্তা ইউনিয়নের প্রায় সকল কেন্দ্রেই সকাল থেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কেন্দ্রে সরজমিন উপস্তিত হয়ে দেখাগেছে ভোটগ্রহণ খুবই শান্তিপূর্ণ ভাবেই চলছে। চারদিকে যেন ঈদ আমেজ বিরাজ করছে। ভোটাররা হাসিমুখে আনন্দ নিয়ে পরিবারের অন্যান্য ভোটারদের সঙ্গে নিয়ে কেন্দ্রগুলোতে আসছেন যার ফলে ভোটারদের লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে।
প্রত্যেক কেন্দ্রেই নারী-পুরুষ দের আলাদা আলাদাভাবে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার দৃশ্য চোখে পড়ে।ভোটকেন্দ্রের আশেপাশেই ভোটারদের আনাগোনা, আলাপচারিতা, স্লিপ বিতরণ সবকিছুমিলিয়ে যেন একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে।
স্থানীয় ভোটারদের সঙ্গে দৈনিক দেশ প্রতিদিনের পক্ষথেকে কথা বলে জানা যায় অনেক বছরপর তারা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যক্ষ করছেন৷ অনেক ভোটারই এবার নতুন আবার অনেকেই আগের ভোটার হলেও ভোট দিচ্ছেন এবারই প্রথম তারা বলেন নির্বাচনে “ভোটাধিকার আমাদের নাগরিক অধিকার তাই আমরা সাচ্ছন্দে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছি তাতে আমরা কোন কষ্ট হচ্ছে না, আমরা অনেক খুশি।
ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ, বিজিবি, আনসার, গ্রামপুলিশ) সদস্যদের অবস্থান ছিল চোখেপড়ার মত। প্রত্যেকটা কেন্দ্রই নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা ছিল।প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ন ভোট গ্রহনের বিষয়ে শতভাগ নিশ্চয়তা প্রদান করেছেন৷ সব মিলিয়ে এক ননজিরবিহীন শান্তিপূর্ন ভোটগ্রহণ চলছে ঢাকা ২ নির্বাচনী এলাকায়।