নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

তালায় ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় প্রস্তুতিমূলক সভা

  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পঠিত

আরিফুল ইসলাম, সাতক্ষীরা:

 

 

সাতক্ষীরা তালায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মাহে রমজান যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি)  সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক,,তালা উপজেলা বিএনপি’র সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি মূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান জানান জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে বিগত বছর গুলোর মতো এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। তিনি তালা উপজেলা সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে সমন্বয় কমিটি কর্তৃক গৃহীত সব কর্মসূচি সুষ্ঠুভাবে ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি মাহে রমজান উপলক্ষে উপজেলা উপজেলা মডেল মসজিদসহ সকল মসজিদে পবিত্রতা রক্ষা, তারাবির নামাজ, সাহরি ও ইফতারের সুষ্ঠু ব্যবস্থাপনা, এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, এ সময় পানি, বিদ্যুৎ, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.