নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রয়েছেন, ইঞ্জিনিয়ার জয়নাল আবদীন

  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৬ বার পঠিত

মোঃ শরীফ, ফুলবাড়ীয়া ময়মনসিংহ:

 

একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব নেতা হিসেবে তিনি উপজেলায় সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
কেন তিনি যোগ্যতার শীর্ষে?
স্থানীয় ভোটার ও সচেতন মহলের মতে, ইঞ্জিনিয়ার জয়নাল আবদীন এগিয়ে থাকার পেছনে বেশ কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে:
ইঞ্জিনিয়ার জয়নাল আবদীন এর. শিক্ষাগত যোগ্যতা:
বিসিএস ক্যাডার ( টেলিযোগাযোগ) ১০ম ব্যাচ।বি,এস,সি ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বুয়েট।
• বিচক্ষণ নেতৃত্ব: দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তাকে একজন পরিপক্ক নেতৃত্বে পরিণত করেছে। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তার সহজাত বৈশিষ্ট্য।
• উন্নয়নমুখী চিন্তা: এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার সক্রিয় অংশগ্রহণ জনগণের দৃষ্টি কেড়েছে।
• স্বচ্ছ ভাবমূর্তি: দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে তরুণ প্রজন্মের কাছে তিনি এখন আইকন।
• সাধারণের সাথে সম্পৃক্ততা: ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্য তার দুয়ার সবসময় খোলা থাকে, যা তাকে সাধারণ মানুষের ‘জয়নাল ভাই’ হিসেবে জনপ্রিয় করে তুলেছে।
সাধারণ মানুষের প্রত্যাশা উপজেলার বিভিন্ন
ইউনিয়নের ঘুরে দেখা যায়, সাধারণ ভোটাররা একজন পরিবর্তনকামী নেতা খুঁজছেন। উপজেলার সাধারণ মানুষের মতে, এলাকার টেকসই উন্নয়ন এবং ন্যায়বিচার কায়েম করতে ইঞ্জিনিয়ার জয়নাল আবদীন এর কোনো বিকল্প নেই।

ইঞ্জিনিয়ার জয়নাল আবদীন বলেন.
“আমি পদের জন্য নয়, সেবার মানসিকতা নিয়ে জনগণের পাশে থাকতে চাই। ফুলবাড়িয়া উপজেলা একটি স্মার্ট ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, জনগণ যদি সুযোগ দেয়, তবে আমি তাদের আস্থার প্রতিফলন ঘটাবো।”

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.