মো:জহির খান,ফেনী:
ফেনী –সোনাগাজী উপজেলার ২নং বগাদানা ইউনিয়নের জাতীয়তাবাদী তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব নবী তারেক ইফতারের সময় বাড়িতে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে—এই খবর অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক।
তিনি আসন্ন ১২ই ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে এলাকায় সক্রিয়ভাবে কাজ করছিলেন বলে জানা যায়। স্থানীয়দের দাবি, সেই কারণেই পরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হয়েছে। এলাকা বাসি বলে
আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দোষীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।