গোবিন্দ চক্রবর্ত্তী, কুমিল্লা:
বুড়িচং উপজেলা নিমসার সবচেয়ে বড় কাঁচাবাজারে মাসে কোটি টাকা চাঁদাবাজি অভিযোগ মাঠে নামে গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল রাত মহাসড়ক উপর ওপেন চাঁদাবাজি করার সময় হাতেনাতে কুমিল্লা ডিবি ও থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
তাদের কাছে টাকা আদায়ের ভুয়া রশিদ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। দেখা গেছে চাঁদাবাজ কারীরা নিমসার কাচাবাজারে আসা দুর দুরান্ত থেকে ট্রাকে করে ব্যবসায়ীরার কাছে থেকে টোল আদায়ের নাম করে যেমন খুশি তেমন চাঁদা আদায় করছিলেন, এসময় তাদের চাদা আদয়ের রশিদ চেক করে দেখা যায় ট্রাক প্রতি ব্যবসায়ীর কাছে থেকে ১৭০০ টকা, লেগুনা কাছ থেকে ১৫০০, ছোট গাড়ী থেকে ১০০০ টাকা, অট্রোরিকশা মাল কাচামালের গাড়ি থেকে ৪০০০ থেকে ৫০০ ২০০ টাকা ১০০টাকা, ৩০০ টাকা করে চাঁদা নেয় তারা, এর প্রমাণ পাওয়া গেল তাদের রশিদ বইয়ে লেখা।
কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, কুমিল্লায় কোন রকম চাঁদাবাজি চলবে না এই বিষয়ে আমি জিরো টলারেন্স আছি।
কুমিল্লা বুড়িচং থানা ও কোতোয়ালি মডেল থানা দায়িত্ব সারকেল সাইফুল ইসলাম বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমি কঠোর অবস্থানে আছি।
বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান বলেন, কুমিল্লা নিমসার বাজারে ওপেন চাঁদাবাজি হচ্ছে এমন অভিযোগ পেয়ে আমরা কাজ শুরু করি গতকাল ডিবি পুলিশ ও থানা পুলিশ অভিযান করে নিমসার কাচাবাজার থেকে, ১১ জন গ্রেফতার করি হাতেনাতে ধরে ফেলি, থানায় মামলা করি।
তাঁরা সড়ক উপর কাচামালের ট্রাক থেকে ওপেন চাঁদাবাজি করছিল।