নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ব্যালট যাচ্ছে আসনে আসনে, কুমিল্লাজুড়ে নির্বাচন প্রস্তুতি চূড়ান্ত

  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পঠিত

 

গোবিন্দ চক্রবর্তী, কুমিল্লা:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম প্রতিটি উপজেলায় পাঠানো শুরু হয়েছে।

রোববার দুপুর থেকে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব ব্যালট ও সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে

ব্যালট বহনকারী যানবাহনে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সাধারণ ভোটের ব্যালটের পাশাপাশি এবারের নির্বাচনে গণভোটের জন্য আলাদা ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

ব্যালটের সঙ্গে প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাচনী বিধিমালা সংবলিত ফেস্টুন ও প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হচ্ছে।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানিয়েছেন, জেলায় মোট ভোটার প্রায় অর্ধকোটি।

এর মধ্যে পোস্টাল ব্যালট রয়েছে প্রায় ১ লাখ ১১ হাজার।

প্রতি আসনের ভোটার সংখ্যার ভিত্তিতে ব্যালট পেপার নিজ নিজ উপজেলায় পাঠানো হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ৮৬ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন।

এদিকে রোববার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আসন্ন নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন কমিটির সভাপতি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.