নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া

  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

মো:মেহেদী হাসান,সালথা (ফরিদপুর):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট ও ভোটারের নিরাপত্তা নিশ্চিতে ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা সদর থেকে মহড়া শুরু হয়ে সোনাপুর ও মাঝারদিয়া ইউনিয়নের প্রতিটি বাজার ও বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন যৌথ বাহিনীর সদস্যরা।

এসময় দুটি ইউনিয়নের বিভিন্ন বাজারে যৌথবাহিনী পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরা হয়।

ভোট ও ভোটারের নিরাপত্তায় এসময় গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে যৌথবাহিনীর পেট্রোল টিমগুলো অবস্থান নেয়। যৌথবাহিনীর এই মহড়া ও টহল সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে। জনমনে তৈরি হয়েছে স্বস্তি।

এসময় সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বাবুলুর রহমান খান বলেন, আমি আপনাদের সেবক। ১২ তারিখে আসন্ন সংসদ নির্বাচনে যাতে ভোটারগণ নির্বিঘ্নে, নিরাপদ ভোট দবতে পারেন এবং ফিরে আসতে পারেন এই জন্য আমরা মহড়ার আয়োজন করেছি। সকল ভোটারগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, আগামী ১২ ফেব্রুয়ারী সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে। এসময় আপনাকে দুটি ব্যালটপেপার দেওয়া হবে। একটিতে গণভোট হ্যা বা না ভোট দিবেন। অন্যটিতে আপনারা সংসদের জন্য প্রতিনিধি পাঠাবেন। আমরা আপনাদের পুরোপুরি আস্বস্ত করছি, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সবাই যৌথভাবে আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত আছি।

 

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.