মোঃ ফেরদৌস আলম (খান), ফেনী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬।
উৎসব মুখোর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ফেনী-১ আসনের ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার টা অত্যন্ত আনন্দের সাথে ভোট দিচ্ছেন।
কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখলাম পুলিশ, আনসার খুব সুন্দর ভাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এখনো পর্যন্ত কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা দেখা যায় নি। যত বেলা হচ্ছে তত ভোটারের উপস্থিত বাড়ছে। সুশৃঙ্খল ভাবে পুরুষ ও নারী পৃথক পৃথক লাইনে দাড়িয়ে শৃঙ্খলা বজায় রেখে ভোট দিচ্ছেন।
অনেক ভোটার জানিয়েছেন এই সুন্দর পরিবেশে ভোট হবে কল্পনা করেন নি তবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেয়ে ভিষণ আনন্দিত। সবাই নির্ভয়ে আনন্দের সাথে ভোট প্রদান করছেন। যদি কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা হয় তা নিয়ন্ত্রণের জন্য পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসের টহল দৃশ্যমান।
জনগণের একটাই প্রত্যাশা এই সুন্দর পরিবেশে সুশৃঙ্খল ভাবে ভোট কর্যক্রম শেষ হলে যোগ্য প্রার্থী নির্বাচিত হবে বলে আশা করেন।