নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ মেহেদী হাসান,সালথা (ফরিদপুর):

 

আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল সাড়ে ১১টায় ফরিদপুরের সালথা উপজেলা-এ মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির ও সাংবাদিক নাহিদ হোসেন প্রমুখ।

সভায় উপজেলায় সম্প্রতি চুরি, মাদক সংক্রান্ত অপরাধ, কিশোরদের অসামাজিক কার্যক্রম, সড়ক নিরাপত্তা, জনস্বাস্থ্য পরিস্থিতি এবং কৃষি উৎপাদনের সামগ্রিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের তথ্য তুলে ধরেন এবং উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা জানান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। একটি নিরাপদ ও স্থিতিশীল সালথা গড়ে তোলাই সবার অভিন্ন লক্ষ্য।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.